আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:৪৯, ২৭ মার্চ ২০২১
যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ২
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পৃথক বন্দুক হামলার ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আটজন।
শুক্রবার অঙ্গরাজ্যটির ভার্জিনিয়া বিচে ঘটা হামলা দু’টি ঘটেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ভার্জিনিয়া বিচ পুলিশ প্রধান পল নিউডিগেট বলেছেন, শুক্রবার রাত ১১টার কিছুক্ষণ পর ২০তম স্ট্রিট এবং আটলান্টিক অ্যাভিনিউয়ের কাছে এই বন্দুক হামলা হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় অন্তত আটজনকে উদ্ধার করে।
সেখানে পুলিশ তদন্ত চালানোর সময় কাছেই ২০তম স্ট্রিট এবং প্যাসিফিক অ্যাভিনিউয়ে বন্দুক হামলার ঘটনা ঘটে। এসময় ভার্জিনিয়া বিচ পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে এক ব্যক্তির গুলিবিনিময় হয়। এসময় ওই পুলিশ কর্মকর্তার গুলিতে বন্দুকধারী ব্যক্তি নিহত হয়।
এদিকে পৃথক আরেকটি বন্দুক হামলার ঘটনায় আরেক ব্যক্তি নিহত হয়েছে বলে জানান নিউডিগেট। তিনি বলেন, কি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আগের দুটি বন্দুক হামলার ঘটনার কোনও সম্পর্ক নেই বলেই আপাতত তাদের বিশ্বাস।
উল্লেখ্য, কয়েকদিন আগে কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রোসারি মার্কেটে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। পরে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার মধ্য দিয়ে বোল্ডার শহরের কিং সুপার মার্কেটের এ ঘটনার অবসান হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















