আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৫৯, ২৮ মার্চ ২০২১
করোনায় একদিনে ৩১২ জনের মৃত্যু দেখল ভারত
ফাইল ছবি
করোনার নতুন ধরনের কারণে ভারতে সংক্রমণ বাড়ছে। সাথে বাড়ছে মৃত্যুও। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৩১২ জনের মৃত্যু হয়েছে যা চলতি বছরে সর্বোচ্চ।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৬২ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখে।
ভারতে গত বছরের ১৬ অক্টোবর শেষবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৩ হাজারের বেশি। মার্চের শেষে প্রায় সেই সংখ্যা ছুঁয়ে ফেলল সংক্রমণ।
২০২১ সালে প্রথমবার করোনায় মৃত্যুর সংখ্যা ৩১২ জনে গিয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ২০২০ সালের ডিসেম্বর মাসের দৈনিক মৃতের সংখ্যায় এতটা বৃদ্ধি দেখা যায়নি। ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৫৫২ জনে দাঁড়িয়েছে।
ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৩১০ জন। সোমবার এই সংখ্যা ৫ লাখের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















