ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:২৭, ২৮ মার্চ ২০২১

মিয়ানমার সেনাবাহিনীর নিন্দায় ১২ দেশের প্রতিরক্ষা প্রধান

বিক্ষোভে নামলেই নির্বিচারে জনগণকে হত্যা করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীরা

বিক্ষোভে নামলেই নির্বিচারে জনগণকে হত্যা করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীরা

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারবাসী রাজপথে নেমেছে অনেক আগে। আর তাদের দমনে কঠোর অবস্থানে আছে দেশটির নিরাপত্তা বাহিনীরা। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসে গুলি করে মারা হয়েছে অন্তত ১১৪ জনকে।  এ পর্যন্ত সেখানে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন।

বিক্ষোভকারীদের এমন নির্বিচারে হত্যার ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর নিন্দা জানিয়েছে ১২ দেশের প্রতিরক্ষা প্রধান। একই সাথে নিহতদের জন্যও শোক প্রকাশ করেছেন তারা।

রোববার যৌথ ওই বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড।

ওই বিবৃতিতে জানান, কোনো পেশাদার সামরিক বাহিনীকে আন্তর্জাতিক মান অনুসরণ করে জনগণের সঙ্গে আচরণ করা দরকার। মনে রাখা দরকার, জনগণের সুরক্ষা দেয়ার জন্য তারা, ক্ষতি করার জন্য নয়; তাদের উচিত- লোকদের সেবা করা।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় এরই মধ্যে পশ্চিমা বিভিন্ন দেশ মিয়ানমারের সেনাবাহিনী, এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনা পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে নিহতদের মধ্যে অনেক তরুণ ও শিশুও রয়েছে। এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে জাতিসংঘ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়