আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:০০, ২৮ মার্চ ২০২১
ভ্যাকসিন নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছেন পুতিন!
ভ্লাদিমির পুতিন
করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টেলিভিশন সাক্ষাৎকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোশিয়া ১ কে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমি ভ্যাকসিন নেয়ার পরের দিন ঘুম থেকে উঠি এবং মনে হল আমার মাংসপেশিতে হালকা ব্যথা অনুভব করছি। আমি থার্মোমিটার দেখেছি… আমার তাপমাত্রা স্বাভাবিক ছিল।’
এছাড়া ভ্যাকসিন নেয়ার জায়গায় তিনি অস্বস্তি অনুভব করছিলেন বলেও জানান পুতিন। তবে রাশিয়ার তৈরি তিনটি ভ্যাকসিনের কোনটি পুতিন নিয়েছেন সেটা জানেন না।
পুতিন বলেন, যে চিকিৎসক এই ভ্যাকসিন দিয়েছেন কেবল তিনিই এটি জানেন।
গত ডিসেম্বর থেকে রাশিয়ায় করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সোমবার পুতিন জানান, রাশিয়ার ১৪ কোটি ৪০ লাখ জনগনের মধ্যে ৪৩ লাখ মানুষকে ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হয়েছে।
রাশিয়ায় এখন পর্যন্ত ৪৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে প্রায় ৯৮ হাজার জনের।
আগামী গ্রীষ্মের শেষ নাগাদ রাশিয়ায় হার্ড ইমিউনিটি অর্জন করা এবং মহামারি সংক্রান্ত বিধিনিষেধ তুলে দেয়া সম্ভব হবে বলে মনে করেন পুতিন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















