আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৩২, ২৯ মার্চ ২০২১
প্রথম দফার ৩০টির মধ্যে ২৬ আসনই জিতব: অমিত শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হয়েছে গত শনিবার। প্রথম দফায় সেদিন ৩০টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিকে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এ দফায় ২৬ টি আসনে জয়লাভ করবে বিজেপি। আর মোট ২০০ আসনে জিতে তারা এ রাজ্যে ক্ষমতায় আসবেন।
রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে এবার শান্তিপূর্ণ ভোট হয়েছে। একটিও প্রাণহানি হয়নি। এটা আগামীদিনের জন্য খুব ভালো খবর। ভোটের পরে আমি রাজ্য ও জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। তাতে আমি বলতে পারি, প্রথম দফার ৩০টির মধ্যে ২৬টি আসনই জিতব।’
অমিত আরও বলেন, ‘আমরা বড় ব্যবধানে জিতব। আমাদের জয়ের ব্যবধানও বাড়বে, আসনও বাড়বে। এর স্পষ্ট ইঙ্গিত আমরা পেয়েছি। পশ্চিমবঙ্গে ২০০’র বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে।’
তিনি আরও বলেন, ‘নন্দীগ্রামের মানুষদের বলতে চাই, নন্দীগ্রাম পরিবর্তন করলে গোটা বাংলাতেই পরিবর্তন হয়ে যাবে। তাই আমি তাদের এই আবেদনই করতে চাই যে নন্দীগ্রাম থেকেই পরিবর্তন শুরু হোক।’
তবে শনিবার ভোটগ্রহণ শুরুর পর থেকেই পশ্চিমবঙ্গে সহিংসতা শুরু হয়েছে। নানান ঘটনা নিয়ে ভারতের এই রাজ্যের নির্বাচন কমিশনের কাছে মোট ৬২৭টি অভিযোগ জমা পড়েছে। যদিও রাজ্যের মুখ্য নিবার্চনী কর্মকর্তা (সিইও) আরিজ আফতাব বলেছেন, ‘বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























