ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ৩০ মার্চ ২০২১
আপডেট: ১১:২৯, ৩০ মার্চ ২০২১

বিশ্বে করোনায় ২৮ লাখেরও বেশি মানুষের মৃত্যু

দফায় দফায় বাড়ছে করোনার আক্রমণ। সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১২ কোটি ৮২ লাখ ছাড়িয়েছে। মৃত মানুষের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে।

করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১০ কোটি ৩৪ লাখের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৮টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১২ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৯৪ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২৮ লাখ ৩ হাজার ৯৯১ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ২৫৪ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৮০১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৩ হাজার ২০৬ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৫৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার ২৬৮ জন।

ভারত আছে তৃতীয় অবস্থানে। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৩২৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ১৪৭ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। ইতালি সপ্তম। স্পেন অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রোববার (২৯ মার্চ) পর্যন্ত বাংলাদেশে মোট ৬ লাখ ৮৯৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ পর্যন্ত করোনায় মোট ৮ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মোট সুস্থ হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭১৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে গত বছরের ১১ জানুয়ারি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়