ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ৩০ মার্চ ২০২১
আপডেট: ১৫:৪৫, ৩০ মার্চ ২০২১

মিয়ানময়ারে সেনাবিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

ফেব্রুয়ারির ১ তারিখ থেকে মিয়ানমারে শুরু হওয়া সেনাবিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। স্থানীয় পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) মঙ্গলবার এমনটাই নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, এখন পর্যন্ত ৫১০ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা হয়তো আরও অনেক বেশি।

মিয়ানমারে দেশটির সশস্ত্র বাহিনী দিবসের দিন সবচেয়ে রক্তক্ষয়ী হয়ে উঠে। সেদিন ১১৪ জনকে গুলি করে হত্যা করে সেখানকার নিরাপত্তা বাহিনীরা। সামরিক অভ্যুত্থানের পর একদিনে এটিই সর্বোচ্চ নিহতের ঘটনা।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায় বর্মি সামরিক বাহিনীর এ হত্যাযজ্ঞের নিন্দা জানায়। এছাড়া মিয়ানমারের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্মার জান্তা সরকারের বিরুদ্ধে সম্মিলিতভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

এদিকে শতাধিক বিক্ষোভকারী নিহত হওয়ার দিনে জমকালো ডিনার পার্টি আয়োজন করেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। ফলে সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

রাজপথে বিপুল পরিমাণ রক্তক্ষয়ের পর রাতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জমকালো ডিনার পার্টিতে সমবেত হন সেনা কর্মকর্তারা। বিক্ষোভকারীদের রক্তাক্ত করে কর্মকর্তাদের এমন ডিনার পার্টি আয়োজনের নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন কথা বলে উঠেছে। জাতিসংঘের বেশ কয়েক জন কর্মকর্তাও মিয়ানমারের সেনা কর্মকর্তাদের কর্মকাণ্ডকে হত্যাযজ্ঞ, নির্বিচারে খুন, লজ্জাজনক ও নৃশংস বলে আখ্যা দিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়