আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:১০, ৩১ মার্চ ২০২১
করোনা: একদিনে মৃত্যু প্রায় ১১ হাজার, আক্রান্ত সাড়ে ৫ লাখ
টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে ২৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮৭ লাখের বেশি মানুষ।
গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৫৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ৭১৩ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ৪ হাজার ৩৪৬ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৯৫৮ জন।
মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১৫৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৪ হাজার ১৩৮ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯৩৬ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ৪৮ হাজার ৮২৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৫০২ জন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















