আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:০২, ৩১ মার্চ ২০২১
আবারও ট্রাম্পের বিরুদ্ধে মামলা, এবার বাদী ২ পুলিশ কর্মকর্তা
ডোনাল্ড ট্রাম্প
ক্যাপিটল হিলে দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুই পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (৩০ মার্চ) ক্যাপিটল পুলিশের দুই কর্মকর্তা জেমস ব্লেসিংগেম এবং সিডনি হেমবি বাদী হয়ে মামলা করেন।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন আইনপ্রণেতারা। ঠিক সেই সময় সেখানে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে। সেই সহিংসতার ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন। এছাড়া আহত হন আরো অনেকে।
ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার বাদীরা জানান, তারা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, ট্রাম্প সে সময় সহিংসতাকে উস্কে দিয়েছিলেন।
ওয়াশিংটনে ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় ওই কর্মকর্তারা বলেন, সহিংসতায় জড়িত ব্যক্তিদের ট্রাম্পের সমর্থক। তিনি তাদেরকে এই ভ্রান্ত অভিযোগ বিশ্বাস করাতে সমর্থ হয়েছিলেন যে, নির্বাচনে জালিয়াতির কারণে হোয়াইট হাউস থেকে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন।
বিদ্রোহী জনতা ট্রাম্পের কাছ থেকে উৎসাহিত হয়েছিলেন। তিনি তাদের সহিংসতার দিকে ঠেলে দিয়েছেন, পরিচালিত করেছেন এবং সহায়তা করেছেন। তিনি উস্কে দেয়ার কারণেই তারা এভাবে হামলা চালানোর সাহস পেয়েছে।
১৭ বছর ধরে ক্যাপিটল পুলিশের সঙ্গে আছেন ব্লেসিংগেম। তিনি বলেন, ওই সহিংসতার ঘটনায় তিনি মাথায় এবং পেছনে আঘাত পেয়েছেন এবং মানসিকভাবেও তিনি বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন।
ক্যাপিটল পুলিশে ১১ বছর ধরে কর্মরত আছেন হেমবি নামের এক কর্মকর্তা। তিনি হাত এবং হাঁটুতে আঘাত পেয়েছেন। সহিংসতার সময় তার মুখ এবং শরীরে রাসায়নিক স্প্রে করা হয়। ওই দুই কর্মকর্তারা প্রত্যেকে সর্বনিম্ন ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















