ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০৪, ১ এপ্রিল ২০২১

করোনা: ভারতে ৫ পাঁচ মাস পর সর্বোচ্চ শনাক্ত

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা গত ৫ পাঁচ মাস পর সর্বোচ্চ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৩০ জন। যা গত বছরের ১১ অক্টোবরের পর একদিনে সর্বোচ্চ।

বর্তমানে ভারতে মোট করোনা শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫ জনে। এই সংক্রমণের অধিকাংশই ৯-১০টি রাজ্যে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের যা গত বছরের ৫ ডিসেম্বরের পর সর্বোচ্চ। এর মধ্যে শুধু মহারাষ্ট্র রাজ্যেই মারা গেছেন ২২৭ জন। করোনায় এখন পর্যন্ত প্রাণ গেছে ১ লাখ ৬২ হাজার ৯২৭ জনের। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়