আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:০১, ১ এপ্রিল ২০২১
মিয়ানমারে রক্তস্নান আসন্ন: জাতিসংঘ
মিয়ানমারে বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলা
মিয়ানমারে সেনাবিরোধী অভ্যুত্থানে নেমে পাঁচ শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এমন অবস্থায় দেশটিতে রক্তস্নান আসন্ন বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের দূত ক্রিস্টিন স্ক্রেনার বার্গনার।
বুধবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে দেশটির ক্রমবর্ধমান সংকটের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। খবর এএফপি’র।
ক্রিস্টিন মনে করছেন, মিয়ানমারের চলমান পরিস্থিতিতে দেশটিতে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। তাই এখনই ব্যবস্থা নিতে হবে নিরাপত্তা পরিষদকে।
জাতিসংঘের দূত বলেন, গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করা সেনা কর্মকর্তারা দেশ চালাতে সক্ষম নয়। তাদের হাতে দেশ থাকলে পরিস্থিতি শুধু অবনতির দিকেই যাবে।
তিনি নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলেন, সমন্বিত ব্যবস্থা নিতে সম্ভাব্য সব বিষয় মাথায় রাখুন। সঠিক কাজটি করুন, যা মিয়ানমারের জনগণ চায়। এর মাধ্যমে এশিয়ার প্রাণকেন্দ্রে বহুমাত্রিক বিপর্যয় ঠেকান।
বার্গনার জোর দিয়ে বলেন, আসন্ন রক্তস্নান ঠেকাতে নিরাপত্তা পরিষদকে অবশ্যই উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে গ্রেফতার করে ক্ষমতা নেয় সেনাবাহিনী। এর পর থেকেদেশটিতে টানা বিক্ষোভ চলছে।
সে বিক্ষোভে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৫৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিক্ষোভ শুরু হওয়ার পর এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয় গত শনিবার। ওই দিন প্রাণহানি হয় ১৪১ জনের।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























