ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:৩৬, ১ এপ্রিল ২০২১

তিন বাহিনী প্রধানের নাম ঘোষণা করলেন বোলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো

প্রেসিডেন্টের ওপর ক্ষোভ থেকে ব্রাজিলের তিন বাহিনীর প্রধানরা পদত্যাগ করেছেন। এই ঘটনার একদিনের মধ্যেই সেনা, নৌ ও বিমানবাহিনীর নতুন প্রধানের নাম ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

সংবাদ সংস্থা এএফপির খবরে জানা যায়,ব্রাজিলের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়াল্টার ব্রাগা নাতো এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সেনা জেনারেল পলো সার্গিও নগুইরা ডি অলিভিরা, নৌ অ্যাডমিরাল অলমির গার্নির ও বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার কার্লোস অলমিদা বপতিস্তা জুনিয়রকে পরিচয় করে দেন।

ব্রাগা নাতো বলেন, নতুন নিয়োগ পাওয়া এ তিনজনই দেশ রক্ষা, সাংবিধানিক শক্তি ও গণতান্ত্রিক স্বাধীনতার নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে তাদের সাংবিধানিক মিশনের প্রতি বিশ্বস্ত থাকবেন।

গত সোমবার মন্ত্রিসভায় বড় রদবদল করেছেন বোলসোনারো। নতুন মন্ত্রিসভার সঙ্গে মঙ্গলবার (৩০ মার্চ) দেখা করতে যান সেনাপ্রধান জেনারেল এডসন লিয়াল পুজল, অ্যাডমিরাল ইকুয়েস বারবোসা এবং লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার অ্যান্তোনিয়ো কার্লোস বার্মুডেজ। সেই সাক্ষাতেই মন্ত্রীদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিন বাহিনী প্রধানরা।

এদিকে করোনা মহামারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারায় জনপ্রিয়তা হারিয়েছেন দুই বছর আগে দায়িত্ব গ্রহণ করা বোলসোনারো। তার বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে।

করোনা সংক্রমণের প্রথম থেকেই ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি করে আসছেন যে, করোনা মোকাবেলায় লকডাউন জারি করা হলে অর্থনীতিতে ধস নামবে। তিনি মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এমনকি কোয়ারেন্টাইনের পক্ষেও ছিলেন না।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

প্রেসিডেন্টের ওপর ক্ষোভ, ব্রাজিলে তিন বাহিনী প্রধানের পদত্যাগ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়