ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৪২, ২ এপ্রিল ২০২১

ট্রেন লাইনচ্যুত হয় তাইওয়ানে ৩৬ জনের মৃত্যু

তাইওয়ানের টানেলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩৬ জন নিহত এবং বিপুলসংখ্যক লোক আহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের একটি টানেলে শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। খবর আল জাজিরার

খবরে বলা হয়েছে, তাইটুংয়ে যাওয়ার সময়ে হুয়ালিয়েনের উত্তরে একটি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কয়েকটি বগি টানেলের দেয়ালে ধাক্কা খায়। ট্রেনে মোট ৩৫০ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনো চলছে।

তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে সেখানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। এ উপলক্ষে অনেক মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় ভ্রমণ করছিলেন। যার কারণে স্বাভাকিভাবেই ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল।

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় ৬০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে এখনও অনেক যাত্রী আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা।

২০১৮ সালে ওই এলাকায় একটি ট্রেন দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়