আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:২৩, ২ এপ্রিল ২০২১
করোনা: ৬ মাস পর সর্বোচ্চ শনাক্ত দেখল ভারত
ফাইল ছবি
ভারতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দেশটিতে ৬ মাস পর একদিনে ৮১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮১ হাজার ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে যা আগের দিন ছিল ৭২ হাজার। গত বছরের ২৮ সেপ্টেম্বরের পর এই সংখ্যা সর্বোচ্চ।
এর ফলে দেশটিতে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৩১ জনে। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩৯৬ জনের। যার মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬৯ জন।
ভারতে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা গোটা করোনাকালের মধ্যে সর্বোচ্চ। মহারাষ্ট্রে একদিনে ৪৩ হাজারের বেশি মানুষের করোনা আক্রান্ত হয়েছে।
রাজ্যের একাধিক জেলায় হু হু করে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এ ভাইরাস। এর মধ্যে মুম্বাইয়ের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৪৬ জন, যা গোটা করোনা মহামারিকালে এখন পর্যন্ত সর্বোচ্চ। ইতোমধ্যে এ রাজ্যের ৮০টি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই কন্টেনমেন্ট জোনের ৬৫০টি বহুতল সিল করে দিয়েছে মুম্বাই প্রশাসন।
মহারাষ্ট্রের মতো দিল্লির অবস্থারও অবনতির দিকে যাচ্ছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার আক্রান্ত বেড়েছে প্রায় ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯০ জন। তামিলনাড়ুতেও আক্রান্ত ২ হাজার ৮১৭ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























