ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৪২, ২ এপ্রিল ২০২১

বাংলাদেশিদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইনের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা হতে চলেছে। আগামী ৯ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

৯ এপ্রিলের আগের ১০ দিনে যেসব যাত্রী এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হবে না বলে ব্রিটিশ সরকারের পরিবহণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।

তবে যাদের ব্রিটিশ বা আইরিশ নাগরিকত্ব রয়েছে এবং যাদের যুক্তরাজ্যে আবাসনের অধিকার রয়েছে তারা প্রবেশ করতে পারবেন। তাদেরও সরকার অনুমোদিত কোন হোটেলে ১০ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে।

এদিকে বৃহস্পতিবার করোনা মহামারীর অবনতিশীল পরিস্থিতি বিবেচনায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোসহ আরও ১২টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি বিমান পরিবহন কর্তৃপক্ষ। কিন্তু সেই তালিকায় নেই যুক্তরাজ্যের নাম।

এসব দেশ থেকে ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কোনো যাত্রীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে এক প্রজ্ঞাপনে জানানো হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়