আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:১৯, ২ এপ্রিল ২০২১
তাইওয়ানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: মৃত্যু বেড়ে ৫০
দুর্ঘটনা কবলিত ট্রেন
তাইওয়ানে টানেলের মধ্যে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১০০ জন। দ্বীপটিতে গত ৪০ বছরের মধ্যে ঘটা সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এটি।
শুক্রবার (২ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। হুয়ালিয়েন এলাকার কাছাকাছি একটি টানেলের মধ্যে লাইনচ্যুত হয় ট্রেনটি।
ট্রেনটি প্রায় ৫০০ যাত্রী নিয়ে তাইপেই থেকে তাইতুং যাচ্ছিল। যাত্রীদের অধিকাংশই ছিল পর্যটক ও লম্বা ছুটিতে ঘরমুখো মানুষ।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় ট্রেনের বগিগুলো ছিন্নবিচ্ছিন্ন ও বেশ কয়েকটি দুমড়েমুচড়ে গেছে। উদ্ধারকারীরা সেখানে আটকেপড়াদের উদ্ধারে প্রাণান্ত চেষ্টা করছেন। তবে বিকেল পর্যন্ত এখন আর কেউ ট্রেনের ভেতরে আটকে নেই।
তাইওয়ানিজ গণমাধ্যমগুলোর দাবি, ট্রেন পরিপূর্ণ থাকায় ভেতরে অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। দুর্ঘটনার সময় তারা ছিটকে পড়েন।
স্থানীয় একটি টেলিভিশনের খবরে এক নারী বলেন, ‘একেকজন মানুষ আরেকজনের গায়ের ওপর পড়ছিল। এটি ভয়াবহ ছিল। সেখানে অনেকের পুরো পরিবার ছিল।’
তাইওয়ানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ট্রেনের চলার পথে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল বলে সন্দেহ করা হচ্ছে। দমকল বিভাগ প্রকাশিত ছবিতে লাইনচ্যুত ট্রেনের কাছে পড়ে থাকা কিছু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, যা ওই ট্রাকটির অংশ হতে পারে।
২০১৮ সালে দ্বীপটির উত্তর-পূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছিলেন। এর আগে, ১৯৮১ সালে উত্তর তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছিল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























