আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:৩৪, ২ এপ্রিল ২০২১
পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র
পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস আগামী সপ্তাহে ভিয়েনায় তেহরানের সঙ্গে আলোচনায় বসার বিষয় নিশ্চিত করেছেন।
শুক্রবার (২ এপ্রিল) ইউরোপীয় ইউনিয়ন ২০১৫ সালের পরমাণু চুক্তির সকল পার্টির সঙ্গে স্বশরীরে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। ই
রানের সঙ্গে করা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এই পরমাণু চুক্তি আনুষ্ঠানিকভাবে ‘জয়েন্ট কম্প্রিহেনসিভ প্লান অব অ্যাকসন (জেসিপিওএ) নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের পূর্বের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইরানের সঙ্গে এই চুক্তি থেকে বের হয়ে আসেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপাটে এই প্রেসিডেন্ট ইরানকে চাপে রাখতে সর্বোচ্চ নিষেধাজ্ঞা প্রদান করে।
চুক্তির ইউরোপীয়ান পার্টি বলেছে, ভিয়েনায় তারা যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসবেন। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকরা নিউজ এজেন্সি রয়টার্সকে বলেছেন ভিয়েনায় ইরান এবং যুক্তরাষ্ট্র একই শহরে থাকবে কিন্তু একই কক্ষে থাকবে না।
আল জাজিরার খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনায় বসাকে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে সকল পার্টির প্রত্যাবর্তনে অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস ভিয়েনায় এক সভায় বলেন, এখনো এগুলো (আলোচনা) প্রাথমিক অবস্থায় রয়েছে এবং আমরা তাৎক্ষণিক কোনো বড় সফলতা দেখছি না; কারণ সামনে কঠিন আলোচনা রয়েছে। আমরা বর্তমান প্রক্রিয়ার মধ্যে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা দেখছিঠ না, যদিও যুক্তরাষ্ট্র তাদের জন্য উন্মুক্ত রয়েছে।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফেরাকে অগ্রাধিকার হিসেবে রাখেন। যদিও তেহরান দাবি করেছে পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বলেছে ইরানের আগে চুক্তির সকল বাধ্যবাধকতা মেনে চলতে হবে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























