ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪০, ২ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৪৪, ২ এপ্রিল ২০২১

পশুদের জন্যও করোনার টিকা আনল রাশিয়া

সংগৃহীত

সংগৃহীত

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মানুষের পাশাপাশি আক্রান্ত করে প্রাণীদেরও। তাই পশুদের জন্যও করোনার টিকা এনেছে রাশিয়া। দেশটির কৃষি নিরাপত্তা পর্যবেক্ষক রোসেলখোতসনাতসোর এই তথ্য জানিয়েছে।

রাশিয়া মানবদেহে প্রয়োগের জন্য ইতোমধ্যে করোনার তিনটি টিকা এনেছে, যেগুলোর মধ্যে স্পুটনিক-ভি টিকাটি অধিক পরিচিত। নিজেদের তৈরি এপিভ্যাককরোনা ও কভিভ্যাক নামে আরও দুটি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

পশুর জন্য নিবন্ধিত টিকাটি তৈরি করেছে রোসেলখোতসনাতসোর । তারা এর নাম দিয়েছে কার্নিভ্যাক-কভ।

টিকাটি সম্পর্কে রোসেলখোতসনাতসোরের উপপ্রধান কনস্টানটিন স্যাভেনভ বলেন, গত বছরের অক্টোবরে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। কুকুর, বিড়াল, সুমেরীয় শিয়াল, মিঙ্কসহ অন্যান্য প্রাণীর ওপর ট্রায়াল চালিয়েছেন গবেষকরা।

তিনি বলেন, ট্রায়ালে দেখা গেছে টিকাটি প্রাণীদের জন্য নিরাপদ এবং অধিক ইমিউজোনিক। এটি প্রাণীর দেহে শতভাগ করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। এই টিকা দেওয়ার ফলে প্রাণীদেহে যে ইমিউনিটি তৈরি হয়, তা ছয় মাস পর্যন্ত টিকে থাকে। গবেষকরা এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। স্যাভেনভ আরও বলেন, তারা এপ্রিলের শুরুতেই ব্যাপকভাবে কার্নিভ্যাক-কভ টিকা উৎপাদন শুরু করতে পারেন।

রাশিয়ার বিজ্ঞানীরা বলছেন, এই টিকা প্রয়োগ শুরু হলে পশুর মধ্যে করোনাভাইরাসের মিউটেশন প্রতিরোধ করা সহজ হবে।

সূত্র: আল জাজিরা

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়