ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ১১:২৭, ৩ এপ্রিল ২০২১

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ২৮ লাখের বেশি

বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে মৃত্যু সাড়ে ২৮ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩ কোটি ৮ লাখ।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৮২ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৭ হাজার ৯০৬ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ৫০ হাজার ৩৮৫ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১৩ কোটি ৮ লাখ ৭ হাজার ১৯০ জন।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৬২৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৭ হাজার ৬১০ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৯ লাখ ১২ হাজার ৩৭৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২৮ হাজার ৩৬৬ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৯১ হাজার ১২৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ১৪১ জন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়