আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৪০, ৩ এপ্রিল ২০২১
করোনায় বিপর্যস্ত ভারতে একদিনেই শনাক্ত প্রায় ৯০ হাজার
করোনাকালীন ভারত। ফাইল ছবি
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটি সম্প্রতি করোনা সংক্রমণের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে দৈনিক সংক্রমণ যেমন শিখরে পৌঁছেছিল, ফের একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে দেশটিতে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ১২৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১ কোটি ২৩ লাখ ৯২ হাজার ২৬০ জন।
এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর দৈনিক সংক্রমণ হয়েছিল ৯৭ হাজার। তার পর থেকে তা কমতে কমতে ১০ হাজারে নিচেও নেমেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণকে ফের এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।
এ সংকটের মোকাবিলা কীভাবে হবে, তা নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য প্রশাসনের। এ জন্য রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে বেশ কিছু রাজ্যে।
এখনই লকডাউনের কথা ভাবছে না বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, এভাবে চলতে থাকলে শিগগিরই লকডাউন জারি হতে পারে সে রাজ্যে।
দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯১৩ জন। কর্ণাটকেও গত কয়েক দিনে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় তা প্রায় ৫ হাজার। ছত্তিশগড়ে ৪ হাজার ছাড়িয়েছে। এই সপ্তাহের শুরু থেকে বাড়তে বাড়তে দিল্লিতে শনিবার নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭১৪ জনের। গত বছর অক্টোবর নাগাদ এ সংখ্যা দেখা গিয়েছিল। প্রায় সাড়ে পাঁচ মাস পর দৈনিক মৃত্যু ফের এই পর্যায়ে পৌঁছে গেল। ৭১৪ জনের মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৪৮১ জনের।
শুক্রবার এক বৈঠকের পর উদ্ধব বলেছেন, ‘‘এখন লকডাউনের ঘোষণা করছি না। কিন্তু লকডাউন নিয়ে সতর্কবার্তা দিচ্ছি।’’ মহারাষ্ট্রে পুরোপুরি লকডাউন এখনই জারি না হলেও সে রাজ্যের বিভিন্ন এলাকায় আংশিক বিধিনিষেধ জারি হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























