ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:২৮, ৩ এপ্রিল ২০২১

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনা: নির্মাণ প্রকৌশলীকে গ্রেফতারের দাবি

দুর্ঘটনা কবলিত ট্রেন

দুর্ঘটনা কবলিত ট্রেন

তাইওয়ানের টানেলের মধ্যে ট্রেন দুর্ঘটনায় এক নির্মাণ প্রকৌশলীর গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রসিকিউটররা। নির্মাণ কাজে ব্যবহৃত লরির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

শুক্রবার দেশটির হুয়ালিয়েন শহরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। গত ৪০ বছরের মধ্যে দেশটিতে ঘটা ভয়াবহতম এই ট্রেন দুর্ঘটনায় এরইমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বহু পর্যটক ও লম্বা ছুটিতে ঘরমুখো মানুষদের নিয়ে ট্রেনটি তাইপেই থেকে তাইতুং যাচ্ছিল। পথিমধ্যে হুয়ালিয়েন এলাকার কাছাকাছি একটি টানেলের মধ্যে লাইনচ্যুত হয় সেটি।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় ট্রেনের চালকও প্রাণ হারিয়েছেন। এদিকে, শনিবার প্রেসিডেন্ট সাই ইং ওয়েন দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।

তাইওয়ানের পূর্ব উপকূলীয় পবর্তময় এলাকা একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। ১৯৭৯ সালে চালু হওয়া তাইপেই-হুলিয়ান রেলপথে বেশ কয়েকটি টানেল রয়েছে।

২০১৮ সালে দ্বীপটির উত্তর-পূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছিলেন। এর আগে, ১৯৮১ সালে উত্তর তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়