ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ২১:২৭, ৩ এপ্রিল ২০২১

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ স্থগিত করল নেদারল্যান্ডস

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার প্রয়োগ স্থগিত করেছে নেদারল্যান্ড। আগামী ৭ এপ্রিল পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৬০ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ সাময়িকভাবে বন্ধ থাকবে।

নেদারল্যান্ডসে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে এমন একটি সংস্থা জানায়, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে পাঁচজনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। এদের রক্তের প্লাটিলেটের সংখ্যাও ভ্যাকসিন নেয়ার পর কমে গেছে।

রক্ত জমাট বাঁধার সবগুলো ক্ষেত্রেই ভ্যাকসিন নেয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যে এ ঘটনা ঘটেছে। অসুস্থ হওয়া প্রত্যেকেই নারী এবং তাদের বয়স ২৫ থেকে ৬৫ এর মধ্যে। ভ্যাকসিনের কারণেই তারা অসুস্থ হয়েছেন কিনা তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

ভ্যাকসিন পর্যবেক্ষক সংস্থা জানায়, নেদারল্যান্ডসে চার লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে, এর মধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে পাঁচজনের।

স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জঙ্গে বলেছেন, পূর্বসতর্কতা হিসেবে এই সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়