ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৫৩, ৩ এপ্রিল ২০২১

টিকা নিয়েও করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। শনিবার এক টুইট বার্তায় নিজের করোনায় আক্রান্তের বিষয়টি তিনি নিজেই জানান।

আলবার্তো ফার্নান্দেজ বলেন, ‘হালকা জ্বর থাকলেও আমার শারীরিক অবস্থা ভালো আছে।’

জানা গেছে, রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়েছিলেন ৬২ বছর বয়সী প্রেসিডেন্ট আলবার্তো। কিন্তু তারপরেও করোনায় আক্রান্ত হলেন তিনি।

উল্লেখ্য, আর্জেন্টিনায় করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রায় ২৩ লাখ করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে এবং ৫৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়