আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৩২, ৪ এপ্রিল ২০২১
ছত্রিশগড়ে মাওবাদীদের সঙ্গে লড়াই, ২২ ভারতীয় সেনা নিহত
সংগৃহীত
ছত্রিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে ২২ ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩১ জন। এখনো নিখোঁজ রয়েছেন এক জওয়ান।
শনিবার গোপন সূত্রে মাওবাদীদের ঘাঁটির খবর পেয়ে বিজাপুরের তারেম এলাকার সিলগার জঙ্গলে অভিযান চালাতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
রোববার সকালে ছত্তিশগড়ের পুলিশ কর্মকর্তা অশোক জুনেজা বলেন, মাওবাদী-বিরোধী অভিযানে নিরাপত্তা সদস্যদের মৃত্যুর সংখ্যা বাড়ছেই।
ভারতীয় গণমাধ্যম এই সময় জানায়, সিআরপিএফ এবং রাজ্য পুলিশের এসটিএফ-সহ যৌথ বাহিনী অভিযান চালাচ্ছিল। তল্লাশির খবর পৌঁছে গেলে গা-ঢাকা দিয়েই অতর্কিত নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় মাওবাদীরা।
ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থি জানান, সুকমা ও বিজাপুরের সীমানায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তখনই তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা।
এর আগে গত ২৩ মার্চ নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বাসে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি হামলা চালায় মাওবাদীরা। এতেও প্রাণ যায় পাঁচ ডিআরজি জওয়ানের।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























