ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:২৩, ৫ এপ্রিল ২০২১

ভারতে সর্বোচ্চ শনাক্ত: একদিনেই লক্ষাধিক করোনা পজেটিভ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাভাইরাসের দ্বিতীয় ডেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। দেশটিতে রবিবার (৪ এপ্রিল) এক দিনে লক্ষাধিক করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এর আগে দেশটিতে ২৪ ঘণ্টায় এতো সংক্রমণ ধরা পড়েনি। 

এর আগে যুক্তরাষ্ট্র ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ সংক্রমণ ধরা পড়ে। সে হিসেবে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকলো ভারত।  

সরকারি তথ্য অনুযায়ী, রবিবার (৪ এপ্রিল) মোট ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু মহারাষ্ট্র রাজ্যেই শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৭৪ জন। ভারতে এর আগে দিনে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১৭ সেপ্টেম্বর। সে সময় সংক্রমণের সংখ্যা ছিল ৯৮ হাজার ৭৯৫।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত এক সপ্তাহে ২ হাজার ৯৭৪ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৯৯ জন বেশি।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়,গত ২৯ মার্চের পর এক সপ্তাহে ভারতে নতুন রোগী বেড়েছে প্রায় সাড়ে ৫ লাখ।

ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ১ কোটি ২৪ লাখ ৮৫ হাজার, যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। সর্বাধিক রোগী এখনো যুক্তরাষ্ট্রে, ৩ কোটি ৭০ লাখ। ১ কোটি ২৯ লাখ রোগী নিয়ে  ব্রাজিল রয়েছে দ্বিতীয় অবস্থানে। ভারতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৬৪ হাজার রোগী।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়