আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:০৪, ৫ এপ্রিল ২০২১
ইংল্যান্ডে সপ্তাহে দু’বার করতে হবে করোনা পরীক্ষা!
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নাগরিকদের জন্য সপ্তাহে দু’বার করোনার পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে ইংল্যান্ড। আগামী শুক্রবার থেকে এই নতুন নিয়ম চালু হবে। সরকারের করোনা পরীক্ষার কর্মসূচির আওতায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।
করোনা পরীক্ষা যাতে সহজে ও দ্রুত করা যায় এজন্য প্রয়োজনীয় কিট সহজলভ্য করছে দেশটির কর্তৃপক্ষ। টেস্টিংয়ের বিভিন্ন স্থান, ফার্মেসিতে পাওয়া যাবে এগুলো। এসব কিটের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই করোনা পরীক্ষা সম্ভব।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে, এর মাধ্যমে নতুন করে করোনার প্রাদুর্ভাব প্রতিহত করা যাবে। দেশটিতে সাম্প্রতিক সময়ে লকডাউন শিথিল করা হয়েছে। তবে এই কর্মসূচির বিরোধীরা বলছেন, এর মাধ্যমে সাধারণ মানুষের প্রচুর অর্থ ব্যয় হবে।
ইংল্যান্ডে দ্বিতীয় ধাপে লকডাউন শিথিলের বিষয়ে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আওতায় অনাবশ্যক দোকান-পাট, পাব এবং রেস্টুরেন্ট আগামী ১২ এপ্রিল থেকে চালু করার বিষয়ে আলোচনা হবে। ওই বৈঠকের পর ডাউনিং স্ট্রিট থেকে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী জনসন।
আগামী ৯ এপ্রিল থেকে সবাইকে করোনা পরীক্ষার আওতায় আনার বিষয়টি প্রশংসা করে জনসন বলেন, ভ্যাকসিনের কার্যক্রম ভালোভাবে পরিচালনার পাশাপাশি আমরা লকডাউন ধীরে ধীরে শিথিল করছি এবং প্রতিনিয়ত সবাইকে টেস্টিংয়ের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাদের করোনার কোনো ধরনের লক্ষণ নেই তারা বাড়িতে বসেই সহজেই এই পরীক্ষা করতে পারবেন বলে জানানো হয়েছে।
এই পরীক্ষার মাধ্যমে কারও দেহে করোনার উপস্থিতি ধরা পড়লে তাকে অবশ্যই বাড়িতে আইসোলেশনে থাকতে হবে। তাদের পরবর্তীতে পিসিআর কোভিড টেস্ট করাতে হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























