আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:১৯, ৬ এপ্রিল ২০২১
শুধুমাত্র যারা টিকা নিয়েছেন তারাই যেতে পারবেন ওমরাহ পালনে
ফাইল ছবি
শুধুমাত্র করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়া ব্যক্তিদেরকেই পবিত্র রমজান মাসের শুরু থেকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি আরব সরকার।
সোমবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ খবর জানায়।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওমরাহ পালনের অনুমতি পাওয়ার জন্য তিন ক্যাটাগরির ব্যক্তিকে ‘নিরাপদ’ বলে বিবেচনা করা হবে। তারা হচ্ছেন- যারা ইতোমধ্যে করোনা টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন, যারা কমপক্ষে ১৪ দিন আগে টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়ে উঠেছেন। এ তিন ক্যাটাগরির ব্যক্তিরাই ওমরাহ পালন এবং মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি পাবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এ মাসে (১২ এপ্রিল) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আসন্ন রমজান মাসের শুরু থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটির জনসংখ্যা তিন কোটি ৪০ লাখের বেশি। সৌদি আরবে এখন পর্যন্ত তিন লাখ ৯৩ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পৌনে সাত হাজার মানুষ। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বছরের যেকোনো সময় পবিত্র ওমরাহ পালন করা যায়। এর অংশ হিসেবে একজন মুসলিম মক্কা ও মদিনায় নির্দিষ্ট কিছু ধর্মীয় আচার পালন করেন। ২০১৯ সালে এক কোটি ৯০ লাখ মানুষ ওমরাহ পালন করেছে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরব গত বছরের মার্চ মাসে ওমরাহ পালন স্থগিত করে। পরবর্তীতে একই বছরের অক্টোবর মাসে সীমিত আকারে ওমরাহ পালনের অনুমতি দেয় দেশটি।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























