ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ৬ এপ্রিল ২০২১
আপডেট: ২১:২৪, ৬ এপ্রিল ২০২১

রমজান মাস উপলক্ষে ৬৫০ পণ্যের দাম কমাল কাতার সরকার

ফাইল ছবি

ফাইল ছবি

আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে অন্তত সাড়ে ছয়শ’ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে কাতার সরকার।

মঙ্গলবার (৬ এপ্রিল) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় মূল্যছাড় দেয়া পণ্যের তালিকা প্রকাশ করেছে। কাতার সরকারের ঘোষণা অনুসারে গত মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে মূল্যছাড়ের নির্দেশনা, যা থাকবে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত।

রোজার সময় আটা, চিনি, চাল, পাস্তা, মুরগির মাংস, তেল, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের চাহিদা বেড়ে যায়। তাই সাধারণ জনগণের কথা চিন্তা করে  এ ধরনের পণ্যগুলোর দাম কমিয়েছে কাতার সরকার। 

শুধু মূল্যছাড় দেয়াই নয়, এটি ঠিকভাবে কার্যকর হওয়া এবং পণ্যের গুণগত মান নিশ্চিতে পুরোটা সময় কঠোর নজরদারি চালাবে কাতারের ভোক্তা সুরক্ষা বিভাগ।

উল্লেখ্য, গত নয় বছর ধরে মুসলিমদের রোজা পালনের সুবিধার্থে রমজান মাসে মূল্যছাড়ের কার্যক্রম পরিচালনা করছে কাতার। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে হাত বাড়িয়ে দিয়েছে সেখানকার বড় বড় সব শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়