ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:২৪, ৮ এপ্রিল ২০২১

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদি

টিকা নিচ্ছেন নরেন্দ্র মোদি

টিকা নিচ্ছেন নরেন্দ্র মোদি

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। । নয়াদিল্লির একটি হাসপাতালে বৃহস্পতিবার সকালে টিকা নেন তিনি।

এর আগে গত ১ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নেন নরেন্দ্র মোদি।

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, “আজ এইমসে কভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাস হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হলো টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে ডোজ নিন। কো-উইনে রেজিস্ট্রার করে নিন।”

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। বৃহস্পতিবার দেশটিতে ১ লাখ ২৬ হাজার ৭৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৬৮৫ জনের।

ওয়ার্ল্ডোমিটার জানায়, এ পর্যন্ত ভারতে এক কোটি ২৯ লাখ ২৬ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৬৬ হাজার ৮৯২ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়