ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৪৩, ৯ এপ্রিল ২০২১

তিন মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখল বিশ্ব

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। গত ২৪ ঘণ্টায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হয়েছে বিশ্বে। 

ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুসারে, একদিনে বিশ্বে ৭ লাখ ৩৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। যা ২ মাস ২৫ দিনের মধ্যে সর্বোচ্চ।

একই সময়ে আরও ১৩ হাজার ৮৫৪ জনের মৃত্যু হয়েছে যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ১৪ হাজার ১৫৯ জন শনাক্ত হয়েছিল।

করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ৪৫ লাখ সাড়ে ২০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২৯ লাখ ১৫ হাজার মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৮৩ লাখ ১১ হাজারের বেশি।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভারতে ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৮০২ জন।

দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৯০ হাজার শনাক্ত হয়েছে ব্রাজিলে। একই সময় মারা গেছেন প্রায় ৪ হাজার ২০০ জন।

এদিকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫২১ জনে।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়