ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:২২, ৯ এপ্রিল ২০২১

বন্দুকহামলা ঠেকাতে বাইডেনের নির্বাহী আদেশ

রোজ গার্ডেনে ভাষণ দিচ্ছেন জো বাইডেন

রোজ গার্ডেনে ভাষণ দিচ্ছেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী বন্দুকহামলা ঠেকাতে আইন পরিবর্তনের জন্য নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক আদেশে বাইডেন বলেন বন্দুক সহিংসতা এ দেশে মহামারী। এটি আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলে।

বাইডেন বলেছেন, বন্দুক প্রতিদিন যুক্তরাষ্ট্রে ১০৬ জনের প্রাণ কেড়ে নেয়। বন্দুক সহিংসতার কারণে হাসপাতালের বিল, শারীরিক চিকিৎসা, ট্রমা কাউন্সেলিং, আইনি খরচ, কারাগারের ব্যয় প্রভৃতি মিলিয়ে প্রতি বছর মার্কিনিদের অন্তত ২৮০ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।

বাইডেনের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে বাড়িতে বন্দুক তৈরির উপযোগী ‘ঘোস্ট গান কিট’ বিক্রিতে কড়াকড়ি; নিজের বা অন্যের ক্ষতির কারণ হতে পারে এমন ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধ করতে কংগ্রেসে ‘রেড ফ্ল্যাগ’ আইন পাস; সহিংসতা প্রতিরোধী কর্মসূচিতে অর্থায়ন বৃদ্ধি; আগ্নেয়াস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর (এটিএফ) কাছ থেকে একটি বার্ষিক প্রতিবেদন সামনে আনা প্রভৃতি।

এদিকে বাইডেনের এই আদেশ জারির পরই দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে গুলির ঘটনা ঘটেছে। গুলিতে একজন নিহত হয়েছেন। আহত অন্তত ছয়জন।

বাইডেন মনে করেন, যুক্তরাষ্ট্রে এখন যেভাবে বন্দুক কেনা যায়, সেই প্রক্রিয়ায় বদল দরকার। যিনি বন্দুক কিনছেন, তার বিষয়ে সমস্ত তথ্য থাকতে হবে পুলিশের কাছে। পুলিশ ছাড়পত্র দিলে তবেই বন্দুক কেনা যাবে। বন্দুকের ম্যাগাজিনের মাপ বড় হবে না। উচ্চক্ষমতা সম্পন্ন বন্দুক খোলা বাজারে বিক্রি করা যাবে না। ওই ধরনের বন্দুক নিয়ে বন্দুকধারী যদি হামলা চালায়, তাহলে বিক্রেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়