আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:২৪, ৯ এপ্রিল ২০২১
দুই বছরের মধ্যে মিয়ানমারে নির্বাচন: সামরিক সরকার
মিয়ানমারের সেনাবাহিনী
আগামী দুই বছরের মধ্যে মিয়ানমারে নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
শুক্রবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন এ কথা বলেন। খবর রয়টার্সের।
সংবাদ সম্মেলনে জেনারেল তুন দাবি করেন, তাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ক্ষীণ হয়ে এসেছে কারণ মানুষ শান্তি চায়।
তিনি বলেন, ‘বিক্ষোভ কমে আসার কারণ হলো শান্তি চায় এমন মানুষেরা সহযোগিতা করছেন। কারণ এটি মূল্যবান।’ তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে আমরা জনগণের প্রতি অনুরোধ জানাই।’
তিনি বলেন, বিক্ষোভে ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য ছিলেন বলে উল্লেখ করেন তিনি। বিক্ষোভ দমনে অটোমেটিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেন জেনারেল তুন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু সদস্য মিয়ানমারের সামরিক সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বলে যে প্রতিবেদন এসেছে, সেগুলোকে ‘ভুয়া খবর’ বলে দাবি করেন তুন।
তিনি বলেন, ‘আমরা বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা করছি ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে একযোগে কাজ করছি।’
এদিকে মিয়ানমারে শুক্রবারও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের ঘটনা ঘটেছে। ইয়াঙ্গুনের কাছাকাছি বাগো শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন বিক্ষোভকারী মারা গেছেন।
দ্য অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের পক্ষ থেকে বলা হয়েছে, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তাবাহিনীর গুলিতে ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪৮টি শিশুও রয়েছে। এছাড়া ২ হাজার ৮শ এর বেশি মানুষকে আটক করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























