ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৮, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ০০:৫০, ১০ এপ্রিল ২০২১

গাঁজা চাষে পাকিস্তানের ভবিষ্যৎ উজ্জ্বল

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনেকের কাছেই মাদক হিসেবে পরিচিত হলেও চিকিৎসায়ও এর ব্যবহার হচ্ছে যুগ যুগ ধরে। ঔষধ শিল্পে কাঁচামাল হিসেবে বৈশ্বিক বাজারে গাঁজার রয়েছে ব্যাপক চাহিদা। বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেট ইনসাইটের গবেষণা অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ বিশ্বে গাঁজার বৈধ বাজারের আকার ৫৯ হাজার কোটি ডলার ছাড়াবে। 

গত কয়েক বছর ধরেই ভালো যাচ্ছে না পাকিস্তানের অর্থনীতি। দেশটির কৃষি শিল্প পড়তির দিকে। রপ্তানির ৬৪% আয় যে তুলা থেকে আসে, ২০১৯ সালে তার উৎপাদন ২০ ভাগ কমেছে। এ কারণে লোকসানে পড়ছেন কৃষকরা। আর সেই জায়গায় গাঁজা চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে দেশটির সরকার।

শিল্পে ব্যবহারের জন্য ইতোমধ্যে গাঁজা চাষের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের সরকার। গত বছরের সেপ্টেম্বর মাসেই এমন পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়েছি।

দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারের একটি অংশ ধরতে পারলে তিন বছরে এই খাত থেকে পাকিস্তানের আয় দাঁড়াবে ১০০ কোটি ডলার। যেখানে গোটা আন্তর্জাতিক বাজারের আকার এখন ২৫ হাজার কোটি ডলারের। 

পাকিস্তানে বসবাসরত জার্মান পরিবেশবিদ হেলগা আহমেদ জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে বলেন, “গাঁজা এমনকি খারাপ আবহাওয়াতেও সহজে চাষ করা সম্ভব। এর উৎপাদনে কোনো কীটনাশকের প্রয়োজন নেই, যার কারণে এটি পরিবেশবান্ধব ও নিরাপদ। এমনকি অল্প জমিতেও এটি যথেষ্ট জন্মে এবং তুলার চাষের চেয়ে কম পানির প্রয়োজন হয়।”

সম্প্রতি সদস্য দেশগুলোর এক ভোটাভুটির মাধ্যম গাঁজাকে কঠিন মাদকের তালিকা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় গাঁজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।  এর আগে ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই বিষয়ে জাতিসংঘকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিল। 

অ্যালকোহলের বিষয়ে রক্ষণশীল হলেও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ক্যানাবিস বা গাঁজা উন্মুক্তভাবেই চাষ এবং বেচাকেনা হয়ে আসছে। বিশেষ করে আফগানিস্তানের কাছে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বিভিন্ন নৃ-গোষ্ঠীগুলো অনেক আগে থেকেই গাঁজা চাষ করছে। সেসব ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবেও কার্যকর।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়