ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:০০, ১০ এপ্রিল ২০২১

তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি সরকার

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রদোহের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় সৌদি আরবে তিন সৈনিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার ওই তিন সৈনিকের নামও জানানো হয়েছে। তারা হলেন- মোহাম্মদ বিন আহমেদ বিন ইয়াহিয়া আকম, শাহের বিন ঈসা বিন কাসিম হাক্কাবী এবং হামাউদ বিন ইব্রাহিম বিন আলী হাজমী।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তিনজন শত্রুদের সাহায্য করতে সেনাবাহিনীর স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন।

তিন অভিযুক্তের নিন্দা জানিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সশস্ত্র বাহিনী যারা শপথের মাধ্যমে সৌদি আরবের স্থিতিশীলতা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ তাদের প্রতি সরকারের আস্থা আছে।

সৌদিতে মৃত্যুদণ্ডের সাজা প্রায়ই দেয়া হয়। কিন্তু সেনা সদস্যদের সাজার ঘটনা অনেকটা বিরল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা কমে আসলেও সৌদিতে বাড়ছে। ২০১৯ সালে রেকর্ড সংখ্যক ১৮৫ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়