ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৪৬, ১০ এপ্রিল ২০২১

ইরানে করোনার চতুর্থ ঢেউ, ১০ দিনের লকডাউন জারি

করোনাভাইরাসের চতুর্থ ঢেউ প্রতিরোধে ইরানের অধিকাংশ অঞ্চলে শনিবার থেকে ১০ দিনের লকডাউন জারি করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলিরেজা রাইসি জানিয়েছেন, ইরানের ৩১টি প্রদেশের ২৩টিতে এই লকডাউন কার্যকর হবে।

লকডাউনে ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, থিয়েটার ও খেলাধুলার অনুষ্ঠান বন্ধ থাকবে এবং বুধবার থেকে শুরু হওয়া পবিত্র রমজান মাসে লোকজনের জড়ো হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৪ হাজারেরও বেশি।

টেলিভিশনে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘দুঃখজনকভাবে, আমরা আজ চতুর্থ ঢেউয়ে প্রবেশ করেছি।’ নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য তিনি যুক্তরাজ্যে পাওয়া ভাইরাসের ধরনটিকে দায়ী করেন যা এ বছরের শুরুর দিকে প্রতিবেশী ইরাক থেকে ইরানে ছড়িয়ে পড়েছে।

সংক্রমণ বৃদ্ধির অন্য কারণ হিসেবে তিনি দেশজুড়ে ভ্রমণ, বিয়ে এবং ২০ মার্চে ইরানি নববর্ষের ছুটি উদযাপনকে দায়ী করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রাইসি বলেন, ইরানে এখন ভাইরাসের বৃটিশ ধরনটির কারণেই বেশি সংক্রমণ হচ্ছে। ২৫৭টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস সংক্রমণের প্রধান কেন্দ্র হলো ইরান। ভাইরাসের যুক্তরাজ্যের ধরন যেন না ছড়াতে পারে সেজন্য ইরাকের সঙ্গে যুক্ত সীমান্তের বেশ কিছু পয়েন্ট বন্ধ করে দিয়েছে দেশটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়