আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:০৭, ১১ এপ্রিল ২০২১
চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু মঙ্গলবার
সৌদি আরবের আকাশে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান মাস।
খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (১০ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। ওইদিন দেশটির আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রমজান পালন শুরু হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।
এবারও করোনা মহামারী নিয়ে রমজান পালন করবেন বিশ্বের মুসল্লিরা। গত বছর করোনার কারণে রমজানে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।
তখন করোনা সংক্রমণ রোধে পুরো দেশের মসজিদে নিয়মিত জামাত ও তারাবিহ বন্ধ রাখা হয়। তবে দুই পবিত্র নগরী মক্কা-মদিনার দুই মসজিদে তারাবির অনুমতি দেয়া হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























