ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২২, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ১১:২২, ১২ এপ্রিল ২০২১

ভারতে একদিনেই আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার, মৃত্যু ৯০৪

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে করোনাভাইরাসে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ফের ভেঙেছে। দেশটিতে গত একদিনে সর্বোচ্চ ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯১৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৯০৪ জনের।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯ জন এবং মারা গেছে এক লাখ ৭০ হাজার ২০৯ জন।

সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২৯ লাখ ৪৯ হাজার ২৭৯ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৮ লাখ ২০ হাজার ৪৫৩ জন।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন, মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ২৯৩ জনের। অর্থাৎ, মৃত্যুর হিসেবে তালিকায় দ্বিতীয় স্থান লাতিন আমেরিকার দেশটির।

শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জনের।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে ৫০ কোটি ৫৮ হাজার ৬৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ৯৮ হাজার ৭৫০ জন। এরপর আছে রাশিয়া।  সংক্রমণ ধরা পড়েছে ৪৬ লাখ ৪১ হাজার ৩৯০ জনের দেশে, মারা গেছে ১ লাখ ২ হাজার ৯৮৬ জন। অর্থাৎ, ‍মৃত্যুর দিকে ফ্রান্সের আগে রয়েছে দেশটি।

তালিকায় এর পরের অবস্থান যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি। আর বাংলাদেশের অবস্থান ৩৩তম।

বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৯০১ জন। করোনায় বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ২৯ লাখ ৪৯ হাজার ৪০৯ জনের।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়