আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:৪১, ১৩ এপ্রিল ২০২১
যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলি, এক শিক্ষার্থী নিহত
যুক্তরাষ্ট্রে টেনেসি অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে গোলাগুলির ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।
টেনেসি অঙ্গরাজ্যটির নক্সভিলে শহরের অস্টিন-ইস্ট ম্যাগনেট হাই স্কুলে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
জানা গেছে, স্কুলে এক বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্কুলের বাথরুমে খুঁজে পাওয়া যায় তাকে। সেখানে ঢুকতেই পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে ওই বন্দুকধারী। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন। পরে পুলিশ পাল্টা গুলি চালালে ওই বন্দুকধারী নিহত হয়।
গোলাগুলির খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা স্কুলে ছুটে গেলে শিক্ষার্থীদের তাদের হাতে তুলে দেয় পুলিশ।
নক্স কাউন্টি স্কুলের সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন, পুরো স্কুলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেসব শিক্ষার্থী এই ঘটনার জন্য জড়িত নয় পরিবারের লোকজনের সঙ্গে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
নক্সভিলের মেয়র ইন্ডা কিনক্যানোন হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে গেছেন। তিনি জানিয়েছেন, ওই কর্মকর্তার জ্ঞান ফিরেছেন এবং তিনি ভালো আছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























