ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ১৩ এপ্রিল ২০২১
আপডেট: ২২:০৬, ১৩ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রে জনসনের টিকা ব্যবহার বন্ধ রাখার পরামর্শ

জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন। ফাইল ছবি

জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন। ফাইল ছবি

জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন প্রয়োগে রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা দেয়ায় এর ব্যবহার আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলো।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এই পদক্ষেপকে ‘বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছে।

মঙ্গলবার রয়টার্স জানিয়েছে, জনসনের টিকা নেওয়ার পর ছয়জন নারীর শরীরে রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা যাওয়ার পর জরুরি ভিত্তিতে এটি ব্যবহার স্থগিত রাখার পরামর্শ দিয়েছে ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলো। বুধবার এ বিষয়ে একটি জরুরি বৈঠক ডেকেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

জানা গেছে, জনসনের টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা যাওয়া ছয় নারীর বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে ও অপর এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এফডিএ এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) রক্ত জমাট বাঁধার ঘটনাকে বিরল বলে মন্তব্য করেছে। গত ১২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে জনসন ও জনসন ভ্যাকসিনের ৬৮ লাখ ডোজ দেওয়া হয়েছে।

এফডিএ এবং সিডিসির যৌথ বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, জনসনের টিকাগ্রহীতাদের শরীরে রক্তজমাট বাঁধার বিষয়টি সেরেব্রাল ভেনস সাইনাস থ্রম্বোসিস (সিভিএসটি)। এধরনের সমস্যায় প্রচলিত পদ্ধতির বদলে একটি ভিন্ন চিকিৎসা দরকার বলে জানিয়েছে তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়