ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৫৮, ১৪ এপ্রিল ২০২১

করোনায় আরও ১৩ হাজার মৃত্যু, আক্রান্ত ৭ লাখ ৩৫ হাজারের বেশি

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস মহামারিতে বিশ্বে গত একদিনে নতুন করে প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৭১ হাজার ৮৬৪ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৭৪ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ১০ লাখ ৩২ হাজার ১৮৫ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৪০ লাখ ৮ হাজার ২৫ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২০ লাখ ৭০ হাজার ৭৮৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৭ হাজার ১৭৯ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৬ লাখ ১ হাজার ৫৬৬ জন এবং মারা গেছে তিন লাখ ৫৮ হাজার ৭১৮ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৩২১ জন এবং মারা গেছে এক লাখ ৭২ হাজার ১১৫ জন।

বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে দেশজুড়ে চলবে সর্বাত্মক লকডাউন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়