ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১২:০০, ১৪ এপ্রিল ২০২১

ভারতে একদিনে ১ লাখ ৮৪ হাজার সংক্রমণ, মৃত্যু ১০২৭

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জনের নতুন করে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। যা দেশটির ইতিহাসে নতুন রেকর্ড। 

ভারতে সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়েছে। প্রতিদিন নতুন সংক্রমণ ও শনাক্তের রেকর্ড হচ্ছে। আজ বুধবারের (১৪ এপ্রিল) হিসেব পূর্ববর্তী সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। টানা চতুর্থ দিনের মতো ভারতে দেড় লক্ষ্যের উপর করোনা রোগী শনাক্ত হলো।

মৃত্যুর সংখ্যাতেও সর্বোচ্চ ঘটনার সাক্ষী হলো দেশটি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে যা ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

অতিরিক্ত সংক্রমণ রোধে বিভিন্ন বিধি-নিষেধ জারি করেছে রাজ্য সরকারগুলো। ইতিমধ্যে ১৫ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন।

ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৮২৫ জনের ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৭২ হাজার ১১৫ জনের।

এছাড়াও, করোনাভাইরাস মহামারিতে বিশ্বে গত একদিনে নতুন করে প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৭১ হাজার ৮৬৪ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৭৪ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ১০ লাখ ৩২ হাজার ১৮৫ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৪০ লাখ ৮ হাজার ২৫ জন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়