আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৫৫, ১৪ এপ্রিল ২০২১
পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন বাইডেন দম্পতি
জো বাইডেন ও জিল বাইডেন
আজ পহেলা বৈশাখ। করোনা মহামারীর কারণে ঘরে বসেই দিনটি কাটাতে হচ্ছে বাঙালিদের। একে অপরকে পাঠাচ্ছেন শুভেচ্ছা বার্তা। শুধু তাই নয় বাঙালি ও বাংলাদেশের মানুষদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।
বুধবার (১৪ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে এ শুভেচ্ছা জানানো হয়েছে।
টুইটে শুধু বাঙালিদেরই নয়, দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের যেসব মানুষ বৈশাখ, নবরাত্রি, সংক্রান বা এ সপ্তাহে অন্য নতুন বছর উদযাপন করবেন, তাদের সবাইকেই শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন দম্পতি।
এদিন বাঙালি, কম্বোডিয়ান, লাও, বার্মিজ, নেপালি, সিংহলিজ, তামিল, থাই এবং ভিসু জনগোষ্ঠীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
এর আগে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সকল মুসলমানের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার দেয়া এক বার্তায় বাইডেন বলেন, জিল এবং আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই। রামাদান কারিম।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























