ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৪৫, ১৪ এপ্রিল ২০২১

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনায় আক্রান্ত

যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যোগী আদিত্যনাথ নিজেই।

টুইটে তিনি জানিয়েছেন, তার কার্যালয়ের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত ৫ এপ্রিল করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তাকে সেদিন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন দেয়া হয়েছিল। করোনা শনাক্তের পর আপাতত বাড়িতে আইসোলেশনে থেকেই প্রশাসনিক কাজ সামলাচ্ছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়