আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:১৫, ১৪ এপ্রিল ২০২১
নাইজারে স্কুলের শ্রেণিকক্ষে আগুন, পুড়ে মরল ২০ শিশু
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে একটি স্কুলের শ্রেণিকক্ষে আগুন লেগে নার্সারি শ্রেণির প্রায় ২০ শিশু পুড়ে মারা গেছে। মঙ্গলবার দেশটির রাজধানী নিয়ামির পার্শ্ববর্তী এক গরিব এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নাইজার ফায়ার সার্ভিসের প্রধান কোলোনেল বোকো বউবাকার আগুন লাগার কারণ জানাতে পারেননি। তিনি বলেছেন, নিহত লোকজনের মধ্যে বেশির ভাগই ছোট্ট শিশু।
মউনকালিয়ি হালিদো নামের আরেক ফায়ারকর্মী বলেন, ‘প্রথমে স্কুলের ফটকে আগুন ধরে। স্কুলে জরুরি বহির্গমন ফটক না থাকায় অনেক শিক্ষার্থী আটকা পড়ে। তারা বাধ্য হয়ে স্কুলের দেয়াল টপকে প্রাণে বাঁচে। যারা মারা গেছে তাদের বেশির ভাগই প্রি-স্কুলের শিক্ষার্থী।’
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে ফায়ার সার্ভিস কমান্ডার সিদি মোহাম্মদ এএফপিকে বলেন, ‘খড়ের তৈরি ২১টি শ্রেণিকক্ষে আগুন ধরে যায়। এতে প্রায় ২০টি শিশু আটকা পড়ে মারা যায়। উদ্ধারকর্মীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে...কিন্তু আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। তাই শিশুরা পালাতে পারেনি।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টেলিভিশনে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আগুন লাগে। তখন শিক্ষার্থীরা ক্লাসে ছিল। দেশটির প্রধানমন্ত্রী উহোমৌদৌ মাহামাদু ঘটনাস্থল পরিদর্শন করে হতাহত শিশুদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























