আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৪৬, ১৫ এপ্রিল ২০২১
বিশ্বব্যাপী আরও সাড়ে ১৩ হাজার মৃত্যু, নতুন আক্রান্ত ৮ লাখ
ফাইল ছবি
বিশ্ব মহামারী করোনাভাইরাসে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। প্রায় সব দেশই করোনার আতঙ্কে। বিশ্বে গত একদিনে নতুন করে সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩ হাজারের বেশি মানুষ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৮৫ হাজার ৪২৫ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ কোটি ১৬ লাখ ৮ হাজার ৩৯৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন দুই কোটি ৪২ লাখ ৩২ হাজার ১৮৬ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৮ হাজার ৯২ জন।
করোনায় বর্তমানে নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত ও ব্রাজিল। দুই দেশে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনা। করোনা সংক্রমণে বিশ্ব দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৭৩ হাজার ১৫২ জনের।
ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বছরের শুরুর দিকে ভারতে করোনার সংক্রমণ ঘটার পর প্রথমবারের মতো এমন ভয়াবহ মাইলফলক স্পর্শ করলো দেশটি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, একইসময়ে মারা গেছেন এক হাজার ৩৮ জন মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৭৩ হাজার ১২৩ জন। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ লাখেরও বেশি মানুষ।
টানা পঞ্চম দিনের মতো দেশটিতে ২৪ ঘন্টায় দেড় লাখের বেশি করোনা রোগী পাওয়া গেলো। সবচেয়ে ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র রাজ্য এবং এর রাজধানী মুম্বাইয়ে রেস্তোঁরা বন্ধ রয়েছে এবং পাঁচজনের বেশি লোকের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যটিতে নতুন রোগী পাওয়া গেছে ৫৮ হাজার ৯৫২ জন এবং নতুন করে মারা গেছেন ২৭৮ জন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























