আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৪৭, ১৫ এপ্রিল ২০২১
পাকিস্তানে ফুটবল ম্যাচে বিস্ফোরণ, আহত ১৪
পাকিস্তানের বেলুচিস্তানে এক ফুটবল ম্যাচ চলার সময় বিস্ফোরণ হয়। এতে ১৪ জন আহত হয়েছেন। তারা সবাই ফুটবল ম্যাচটির দর্শক ছিলেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) এই ঘটনাটি ঘটে। বুধবার (১৪ এপ্রিল) গণমাধ্যমগুলোতে এটি প্রকাশ পায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ফুটবল মাঠের দেয়ালের পাশে একটি উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) লাগিয়েছিল। আর তাতেই এই বিস্ফোরণ।
এ ঘটনায় টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, তারিক এলাহী মাসতোই নামের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ম্যাচটি দেখতে আসা দর্শকদের মধ্যে ১৪ জন আহত হয়েছেন। তবে কোনও ফুটবল খেলোয়াড় বিস্ফোরণে আহত হয়নি।
অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের জন্য দায় নেয়নি। বেলুচিস্তানে সহিংসতা বাড়ছে। গত বছর বেশ কয়েকটি ঘটনা সামনে আসে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























