আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০৯:২৮, ১৬ এপ্রিল ২০২১
বিশ্বব্যাপী করোনায় প্রাণ হারিয়েছেন ৩০ লাখ মানুষ
মাহামারী করোনাভাইরাসে বিশ্বে ৩০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে প্রায় ১৪ হাজার জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৯৯ হাজার ২৪৬ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৮০০ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৭৬৮ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ কোটি ৭৯ লাখ ১৫ হাজার ৭৮৬ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৮ হাজার ৯৯৩ জন।
করোনা সংক্রমণে বিশ্ব দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৭০ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৭৪ হাজার ৩৩৫ জনের।
ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৩ জন এবং মারা গেছে তিন লাখ ৬৫ হাজার ৯৫৪ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























