আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৩৬, ১৭ এপ্রিল ২০২১
যুক্তরাজ্যে গর্ভবতীদের ফাইজার-মডার্নার ভ্যাকসিন দেয়ার পরামর্শ
যুক্তরাজ্যে গর্ভবতী নারীদের মধ্যে ফাইজার অথবা মডার্নার তৈরি ভ্যাকসিনের প্রয়োগ করার পরামর্শ দিয়েছে দেশটির পরামর্শক কমিটি।
শুক্রবার টিকাদান কর্মসূচির যৌথ কমিটি বলেছে, যুক্তরাজ্যে প্রায় ৯০ হাজার গর্ভবতী নারী ফাইজার অথবা মডার্নার টিকা নিয়েছেন। কারো কোনো সমস্যা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ডেটা বিশ্লেষণ করে বোঝা যায় ফাইজার এবং মডার্নার টিকা গর্ভবতীদের জন্য নিরাপদ। অন্য কোনো ভ্যাকসিন যে গর্ভবতীদের জন্য অনিরাপদ তেমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। তবে আরও গবেষণা প্রয়োজন।’
এখন পর্যন্ত যে উপাত্ত পাওয়া গেছে, তাতে গর্ভাবস্থায় ভ্যাকসিনের সরাসরি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তবে করোনা ভ্যাকসিন যে গর্ভবতী মা এবং বাচ্চার জন্য ক্ষতিকারক নয়, এটি এখনো সর্বসম্মতভাবে প্রমাণিত হয়নি।
এদিকে কয়েকজনের শরীরে রক্ত জমাট বাঁধার কারণে ৩০ বছরের কম বয়সীদের অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























