ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ০১:০২, ১৯ এপ্রিল ২০২১

তারাবির নামাজ পড়ার সময় ৮ ভাইকে গুলি করে হত্যা

ফাইল ছবি

ফাইল ছবি

আফগানিস্তানে মসজিদে তারাবির নামাজ পড়ার সময় গুলি চালিয়ে আট ভাইকে হত্যা করেছে বন্দুকধারীরা। দেশটির পূর্ব নানঘর প্রদেশে শনিবার এই ঘটনা ঘটে।-আল জাজিরা 

পুলিশ বলছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়েছে। আটজনের মধ্যে পাঁচজন এক মায়ের সন্তান, বাকি তিনজন তাদের চাচাতো ভাই।

স্থানীয় এক পুলিশ আল-জাজিরাকে বলেছেন, ‘তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি টার্গেটেড হামলা।’

উল্লেখ্য, আফগানিস্তানের এই প্রদেশে সন্ত্রাসীদের ছড়াছড়ি। বিশেষ করে আইএস জঙ্গিদের ঘাঁটি আছে। ফলে সাধারণ মানুষের হাতে হাতে অস্ত্র চলে যায়।

এছাড়া  আফগানিস্তানে জমি সংক্রান্ত বিরোধ প্রায়ই দেখা যায়। গত এপ্রিলে ছয়জন উপজাতিকে গুলি হত্যা করা হয়। ওই ঘটনায় আহত হন ২০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়