ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১১:০৬, ১৯ এপ্রিল ২০২১

নিয়ন্ত্রণে করোনা: মাস্ক পরার নিয়ম শিথিল করে সব স্কুল খুলে দিলো ইসরায়েল

সারা বিশ্বে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, একইসাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন অবস্থায় একদম উল্টো পরিস্থিতি দেখা যাচ্ছে ইসরায়েলে। করোনা ইতোমধ্যেই তাদের নিয়ন্ত্রণের মধ্যে এসে গেছে, তাই মাস্ক না পরার অনুমতিও দিয়েছে ইসরায়েল। এখানেই শেষ নয়, ইসরায়েল খুলে দিয়েছে তাদের স্কুলও।

এর আগে ফাইজারের টিকায় করোনার গণ-ভ্যাকসিনেশন চালু করেছিলো ইসরায়েল। ইতোমধ্যেই তাদের মোট জনসংখ্যার ৫৪ শতাংশ ভ্যাকসিন নিয়েছেন। একইসাথে কমে গেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার। 

আর এ কারণেই আর মাস্ক পরতে হবে না ইসরায়লিদের। এই প্রসঙ্গে ইসরায়েল স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দেশে করোনায় মৃতের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তাই ১৮ এপ্রিল থেকে খোলা জায়গায় মাস্ক ব্যবহারের নিয়মটি আপাতত তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের স্বাস্থ্যমন্ত্রকের ডিজি প্রফেসর হেজি লেভি।

তবে মাস্ক পরার নিয়মটি তুলে নিলেও তা অবশ্যই যেন সঙ্গে রাখেন জনগণ। এমনটাও বলা হয়েছে। পাশাপাশি বদ্ধ জায়গায় অবশ্য মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে সাধারণ মানুষকে।

এছাড়াও, দেশের সকল কিন্ডারগার্টেন, এলিমেন্টরি এবং হাইস্কুলগুলোও খুলে দিয়েছে ইসরায়েল। তবে ব্যক্তিগত হাইজিন, ক্লাসরুমের ভেন্টিলেশন ও সামাজিক দূরত্ব মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়